• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৬:০৪ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুর

৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৫:৪৬

‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুর

ডেস্ক রিপোর্ট: ‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির ঘোষণা নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

৭ আগস্ট শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এক দফা’ কোনো ব্যক্তিবিশেষের সিদ্ধান্ত থেকে আসেনি। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই এর উদ্ভব। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা বা পদ-পদবির লোভে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করে আসছে।

এ সময় দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
৮ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:০২