• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:০৩:২০ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

৩ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৫:৫৯

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রত্যেকটা সংকট এবং সমাধানের পথ আমরা খুঁজে নেবো।

৩ আগস্ট রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েম সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

আখতার আরও বলেন, নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ।

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করছেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০