• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৩১:১৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারকে চাপে ফেলতেই সীমান্তে ভারতের পুশইন: মির্জা ফখরুল

২১ জুন ২০২৫ সকাল ০৮:৫১:০৪

সরকারকে চাপে ফেলতেই সীমান্তে ভারতের পুশইন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে চাপে ফেলতেই সীমান্তে পুশইন শুরু করেছে ভারত। সীমান্ত হত্যা শুরু হয়েছে। এটা শুধুমাত্র তারা হাসিনার জন্যই করছে।

২০ জুন শুক্রবার রাত ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে স্থানীয় আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে সব বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা মনে করি, ড. মুহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যেই দেশকে একটি ভালো পথে নেওয়ার চেষ্টা করছেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছেন।

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দরকার, কারণ জনগণের ভোটে প্রতিনিধিত্ব আসলে তারাই জনগণের দুঃখ-কষ্ট বুঝবে। আর যদি ওপর থেকে চাপিয়ে দেওয়া সরকার হয় তারা কখনও মানুষের কষ্ট বুঝবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ স্থানীয় আলেমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮


মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:০৬

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
২৭ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩০:০৫