• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২২:৫৫ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে: গয়েশ্বর

৩১ মে ২০২৫ বিকাল ০৩:৫৬:৫৩

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি। ছাত্রজনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

৩১ মে শনিবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

তিনি বলেন, ছাত্রজনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্তাকুড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ না করলে বিএনপি বেশিদিন থাকবে না।

Ad

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না, প্রচারই তার পিছুপিছু নিত। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us