• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:১৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ের ছেলে হিসেবে সর্বাত্মক সহযোগিতা চাই: সারজিস আলম

২৪ মার্চ ২০২৫ বিকাল ০৫:৪০:৪৭

পঞ্চগড়ের ছেলে হিসেবে সর্বাত্মক সহযোগিতা চাই: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে কোনোও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন।

২৪ মার্চ সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এখানে আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব।  

আরও পড়ুন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

এর আগে তিনি ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। পরে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সারজিস আলমকে স্বাগত জানান। এরপর তিনি দেবীগঞ্জের বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬