• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫২:৩৬ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৯:৫৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশীজনদের ওপর একের পর এক হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তার নিজের ফেসবুকে এ পোস্ট করেন।

এশিয়ান টিভির পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো:

আরও পড়ুন

জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

একজন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজন হবেন। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকার একদিন নিজেই এই নিরাপত্তাহীনতার ফাঁদে পড়বে।

সরকারের মনে রাখা উচিত, খুব বেশি দিন আগের কথা নয়, তারাও ক্ষমতার বাইরে ছিল। তারাও আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিচারহীনতার শিকার হয়েছে। আজ ক্ষমতায় এসে অতীতের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটলে তার পরিণতি দেশের জন্য সুখকর হবে না।

আরও পড়ুন

রাজনীতি এখন সর্বগ্রাসী, এটা ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগগুলোর যথাযথ তদন্ত করতে হবে। রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হবে।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারী এবং নেপথ্যে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। সকল অন্যায়ের মোকাবিলা হবে ঐক্যবদ্ধভাবে, গণতান্ত্রিকভাবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩



পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
পোশাক শ্রমিকদের ৩০ টাকা দরে চাল দিবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪:২২