• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১৬:৪১ (04-Sep-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা

৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৭

ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা
ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন গাজীপুরের সিফাত আব্দুল্লাহ (২৫)। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার পোস্টটি এশিয়ান টিভি অনলাইনের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেফতার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?

দেখলাম যারা এই গ্রেফতারের বিপক্ষে লিখছেন তাদের কমেন্টবক্সে গালির বন্যা। সঙ্গে বলছেন যে ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তারা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাদের কোনো ভয় নাই। কারণ তারা জানেন গালিটা তারা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।

আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, ‘দ্য ডিক্টেটর’ সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।

সিফাতকে অবিলম্বে মুক্তি দিন। মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৮



ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা
ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ: তাসনিম জারা
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:১৭