• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৯:৩৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

পল্টনে আওয়ামী লীগ নেতা আটক, ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:১৪

পল্টনে আওয়ামী লীগ নেতা আটক, ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাভেদ দিদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে তাঁকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন।

২৪ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে জাভেদকে আটক করেন নয়ন ও তাঁর অনুসারীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতে ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওর সঙ্গে দেওয়া বিবরণে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’

আরও পড়ুন

দেশের চিন্তা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন: বিরোধীদলীয় নেতা

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান তিনি। কথোপকথনের একপর্যায়ে জাভেদ জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে ধরার পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একজন একটি ডিম এগিয়ে দেন। তবে প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানান।

পরে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর তিনি ডিমটি মুখে দেন। পরে নয়নও একটি ডিম খান। এভাবে জাভেদ দিদারকে দুটি ডিম খাওয়ানো হয়। ডিম খাওয়া শেষে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন।

আরও পড়ুন

গ্রামীণ ব্যাংকে হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়া শেষে জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। এ সময় হাঁটতে হাঁটতে তিনি অভিযোগ করেন, ‘তিনি শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন।

ভিডিওতে নয়নকে আরও বলতে শোনা যায়, ‘ইনশাআল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন

নিজ স্বার্থে আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

এরপর যুবদল নেতা-কর্মীরা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।

ভিডিওর একপর্যায়ে জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে চেয়ারে বসিয়ে তাঁকে কফি খাওয়ান; এমনকি মুখে তুলে দেন। এ সময় আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতারা কেমন আচরণ করতেন, তা নিয়ে কথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন বলেও ভিডিওতে বলতে শোনা যায় তাঁকে।

ভিডিওর শেষে আটক জাভেদ দিদারকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হলে জাভেদের মুঠোফোন তাঁদের কাছে বুঝিয়ে দেন তিনি। এরপর কফিশপ থেকে বের করে আওয়ামী লীগের ওই ওয়ার্ড নেতাকে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে যান।

আরও পড়ুন

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে।

যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:০৭


আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০






আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫