• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:২০:৫৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: গণসংহতি আন্দোলন

৮ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৪৮:৪৮

জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: গণসংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের জানমাল রক্ষায় সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে কেউ যাতে কলুষিত করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান দানিয়েছে দলটি।

৭ আগস্ট বুধবার বিকেলে রাজধানীতে গণসংহতি আন্দোলনের শান্তি–সম্প্রীতি মিছিলের পর এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়।

এদিন বেলা তিনটায় হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি–সম্প্রীতির মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করে দলটি।

সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার ও মনির উদ্দীন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ঢাকা জেলা কমিটির সদস্যসচিব মনিরুল হুদা, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিমুজ্জামান, ঢাকা দক্ষিণের সদস্যসচিব মাহবুব রতন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান প্রমুখ।

গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, ১৫ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। গুম–খুন–অপহরণ ও নির্যাতন করতে আয়নাঘর বানিয়েছে। আয়নাঘরে (গোপন বন্দিশালা) আটক রেখে হাজার হাজার মানুষকে আইনবহির্ভূতভাবে বর্বর নির্যাতন করা হয়েছে। অগণিত মানুষকে মেরে ফেলা হয়েছে। এই জুলুমের শাসন যেন আর ফিরে না আসতে পারে, তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩