• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৫০ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

‘মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির কোনো অবকাশ নেই’

২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০৫

‘মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির কোনো অবকাশ নেই’
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মহান আল্লাহর দেওয়া বিবেকবোধের তাগিদে পৃথিবীর যেকোনো প্রান্তে জুলুম ও নির্যাতন সংঘটিত হলে সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৬ নভেম্বর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, নিপীড়িত বা মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী—এসব বিষয় কখনোই বিবেচ্য নয়। মূল বিবেচ্য বিষয় হলো, তিনি বা তারা নির্যাতিত ও মজলুম।

আরও পড়ুন

গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত সরকার: রাশেদ খাঁন

মজলুমের পক্ষে তাদের অবস্থান সবসময়ই সুস্পষ্ট বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি এই নীতির বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন বিরোধীদলীয় নেতা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩৩




দাম বাড়লো সয়াবিন তেলের
দাম বাড়লো সয়াবিন তেলের
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:১২