• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৪১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রিজভীর

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৮:২২

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রিজভীর
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ জন্য জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি বাসা-বাড়ি, নালা-নর্দমা, ড্রেন-খালসহ এডিস মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২৪ অক্টোবর শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দিলেন ডোনার

রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, অতীতেও বিভিন্ন মহামারি মোকাবিলায় বিএনপির সচেতন নেতাকর্মী ও চিকিৎসকেরা সমন্বিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। করোনাভাইরাস ও চলমান হাম পরিস্থিতিতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ আগাম সতর্কতা অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রেখেছে। পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সক্রিয় রাখা হয়েছে।

আরও পড়ুন

চুমু দেওয়া শিক্ষকের কাজ নয়, রাজনৈতিক নেতারও নয়: রাশেদ খাঁন

তিনি বলেন, দলের নেতাকর্মীদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশে নালা, নর্দমা, ড্রেন, ফুটপাত ও খাল পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থলে ওষুধ ছিটানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে পুরান ঢাকার বিভিন্ন খাল পরিষ্কারের কাজও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান।

রুহুল কবির রিজভী বলেন, জনদুর্ভোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী বরাবরই গুরুত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত না করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি আরও বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান।

আরও পড়ুন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি এ অবস্থানকে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের জনগণ সচেতন এবং অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি।

আরও পড়ুন

পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: রাশেদ খাঁন

কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সূত্র: বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন
২৪ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৪৪




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫