ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খান।
১৯ জুলাই রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো. রাশেদ খানকে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগ পাওয়ার পর নিজের ভেরিফায়ড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় মো. রাশেদ খান ‘আলহামদুলিল্লাহ’ বলে শুকরিয়া আদায় করেন।
২০ জুলাই সোমবার সকালে ফেসবুকে পোস্ট করে তিনি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এছাড়া তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যেন আস্থা ও বিশ্বাসের সহিত পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available