• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৬:৩১ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত সেক্রেটারি

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০২:০৫

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক: শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

১০ এপ্রিল শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

তিনি বলেন, দুটি আসনের উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। তার দাবি, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Ad

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না।

সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
সুবর্ণচরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩২:০৩




Follow Us