• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০১:১৯ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে, তা মব-কালচারের সূচনা: ডা. শফিকুর রহমান

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৬:৪৭

বাংলাদেশ ব্যাংকে যা ঘটেছে, তা মব-কালচারের সূচনা: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এটাকে দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও জানান তিনি।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জামায়াতের আমীর তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।’

Ad

আমীর বলেন, ‘এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সাথে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট; তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।’

জামায়াতের আমীর মনে করেন, ‘সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে, দলীয় আনুগত্য নয়; যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৪:৪৭

৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৩৮

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৪৭


কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০:২৪

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:০৯

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২১:৫৫



Follow Us