• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০২:২০ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৪৭

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

অনলাইন ডেস্ক: দেশের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ডের ঘোষণা দেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক।

Ad
Ad

নতুন বোর্ডে যমুনা টেলিভিশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভি-এর হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব এবং সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

Ad

১০ সদস্যের ট্রাস্টি বোর্ড মেয়াদোত্তীর্ণ হওয়ায় পুনর্গঠন করা হয়েছে বলে জানান বিদায়ী চেয়ারম্যান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও পেশাগত স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বিদায়ী ট্রাস্টি বোর্ড নতুন বোর্ডের অনুমোদন দেয়। বিজেসি গত সাত বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার নীতিনৈতিকতার দলিল প্রণয়ন, সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ, সভা-সেমিনার আয়োজন এবং স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৪:৪৭

৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
৭৭৭-এর কনিষ্ঠ নারী ক্যাপ্টেন ফারিয়েল
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫:৩৮

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:৪৭


কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১৬
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০০:২৪

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
আজ থেকে শুরু অমর একুশে বইমেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:০৯

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২১:৫৫



Follow Us