• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৮:৩২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)

১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬

আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক: আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ চাঁদ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে, বেলা ৩টা পর্যন্ত থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এরপর শুরু হবে তৃতীয়া তিথি। আজ অতিগণ্ড ও সুকর্ম যোগের প্রভাবও থাকবে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। বুধবার সিদ্ধিদাতা গণেশের দিন হিসেবে পরিচিত। জেনে নেওয়া যাক, মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি কেমন কাটতে পারে।

মেষ:

সামাজিক কাজ বা অনুদানের জন্য অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনের মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। বাবার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)

বৃষ:

পারিবারিক বিরোধ অনেকটাই মিটে যেতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। শেয়ার ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোনো শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় ব্যবসায় আয় বাড়তে পারে। তবে ঠান্ডাজনিত সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। নিকটাত্মীয়ের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিথুন:

আরও পড়ুন

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)

অনিশ্চিত কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বদলির আশঙ্কা রয়েছে। একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। বন্ধুর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।

কর্কট:

পেটের সমস্যায় ভুগতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যৌথ বা অংশীদারি ব্যবসার জটিলতা মিটে যেতে পারে। পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।

আরও পড়ুন

গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক

সিংহ:

 ভ্রমণসংক্রান্ত ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। চলাফেরায় অসতর্কতার কারণে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। নিকটাত্মীয়ের বিষয়ে কোনো দুঃসংবাদ পেতে পারেন। ব্যবসায় সঠিক বিনিয়োগ লাভ বয়ে আনতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও রয়েছে।

কন্যা:

আরও পড়ুন

আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)

আজ ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বাড়বে। বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। নতুন শৌখিন সামগ্রী কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখে পড়তে পারেন। সামাজিক কর্মকাণ্ডেও অর্থ ব্যয় হতে পারে।

তুলা: 

গুরুজনদের কাছ থেকে আর্থিক সহযোগিতা বা সম্পদপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। জনসেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। স্নায়ুজনিত সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। আগুন ব্যবহারে সতর্ক থাকুন।

আরও পড়ুন

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)

বৃশ্চিক:

আজ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ধনু: 

নতুন কোনো উদ্যোগ শুরুর সুযোগ আসতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হঠাৎ আইনি জটিলতায় পড়তে পারেন। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন।

মকর:

 ব্যবসায়িক প্রয়োজনে ভ্রমণ লাভজনক হতে পারে। বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে আইনি জটিলতা দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলা ভালো। তীর্থভ্রমণের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে অকারণে মতবিরোধ বাড়তে পারে।

কুম্ভ: 

পরিকল্পনার অভাবে খরচ বেড়ে যেতে পারে। আইনি জটিলতার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। কিডনি বা প্রস্রাবসংক্রান্ত সমস্যায় সতর্ক থাকা প্রয়োজন। আপনার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে। তাই কথা বলার ক্ষেত্রে সচেতন থাকুন।

মীন:

বকেয়া অর্থ আদায় বা ঋণসংক্রান্ত জটিলতা মিটে যেতে পারে। শৌখিন সামগ্রীর ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিতে পদোন্নতি হতে পারে। সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে বিরোধ মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

এটিভি/এসআইআর
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১১ নভেম্বর ২০২৬)
১১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০২:১৬