• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৫:৩৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০

আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)

অনলাইন ডেস্ক: আজ রোববার ১৫ নভেম্বর। চাঁদ মকর রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ২টা পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি, তারপর শুরু হবে কার্তিক শুক্লা সপ্তমী তিথি। এর পাশাপাশি আজ থাকবে শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব। জ্যোতিষমতে, জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।

মেষ 
ব্যবসায়ে পাওয়া সুযোগকে সঠিক ভাবে কাজে লাগান। সন্তানের বিষয়ে কোনও সুখবর পেতে পারেন। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। ভিন রাজ্যে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। আত্মীয় স্বজনের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন। আগুন থেকে সাবধান থাকুন।

বৃষ 
আজ স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে প্রতারিত হতে পারেন। আয় বুঝে ব্যয় করা উচিত হবে। পরের উপকার করতে গিয়ে সমস্যায় জড়াতে পারেন। নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের নতুন সুযোগ আসার ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)

মিথুন 
সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। নতুন কোনও উদ্যোগ শুরু করার ভালো সুযোগ রয়েছে। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে। বিয়েতে ইচ্ছুক ব্যক্তিদের বিয়ের সম্বন্ধ আসবে। নিকট আত্মীয়ের চিকিৎসার কারণে অর্থব্যয় হতে পারে।

কর্কট 
পারিবারিক চাপে মনোকষ্ট বাড়বে কর্কট রাশির জাতকদের। অলঙ্কার বা শৌখিন দ্রব্য কেনার সম্ভাবনা রয়েছে। পুরোনো রোগের প্রকোপ বাড়তে পারে। তরল দ্রব্যের ব্যবসা লাভজনক হবে।

সিংহ 
সন্তানের বিয়ের কথা এগোবে। রাগের বশে মেজাজ হারিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আয় ও ব্যয়ের সমতা বজায় রাখা কষ্টকর হবে। বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। পুরোনো বাতজ কষ্ট বাড়তে পারে।

আরও পড়ুন

আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস

কন্যা 
আর্থিক লেনদেনের ব্যাপারে সচেতন থাকুন। আপনার জেদের কারণে সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ বাড়বে, তবে তা ক্ষণস্থায়ী হবে। পরের উপকার করতে গিয়ে সমস্যায় জড়াতে পারেন। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ কাটিয়ে উঠবেন।

তুলা
শিক্ষাগত যোগ্যতার কারণে বৈদেশিক সম্মান পেতে পারেন। ভালো বন্ধুর সাহায্য পাবেন। সামাজিক কারণে অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক কর্তব্য থেকে বিমুখ হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে উপযুক্ত বিচার-বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে।

বৃশ্চিক 
পারিবারিক দায়িত্ব ও সম্মান বাড়বে। পুরোনো কোনও সম্পত্তি নিয়ে গোলযোগ বাড়তে পারে। সঠিক সময়ের সদ্ব্যবহার করুন। অপ্রয়োজনে ব্যয়বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক বিষয়ে প্রবীণ ব্যক্তির সাহায্য পেতে পারেন। উপার্জন ভালো থাকবে। প্রেমের সম্পর্কে প্রতারিত হতে পারেন।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)

ধনু 
গুরুজনের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। ঝোঁকের বশে কোনও নতুন উদ্যোগে হস্তক্ষেপ করলে হীতে বিপরীত হবে। ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। সন্তানের বিয়েতে বাধা আসতে পারে। কর্মহীনদের নতুন কর্মের সংযোগ হতে পারে। উপার্জন বাড়লও সঞ্চয় কম হবে।

মকর 
জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য বাড়বে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও উদ্যোগ আজ শুরু না করাই শ্রেয়। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। সকলের সামনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করলে সমস্যা হবে।

কুম্ভ 
আজ বুদ্ধি এবং কৌশলের দ্বারা জটিল সমস্যার সমাধান করতে পারেন। অর্থের অপচয় কম করুন। মেজাজ হারানোয় পারিবারিক সমস্যা বাড়বে। নিকট আত্মীয়ের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন। দুরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় আইনি জটিলতা বাড়বে।

আরও পড়ুন

আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)

মীন 
ব্যবসায় ঋণ নিতে হতে পারে। হিতৈষী ব্যক্তির সহায়তা লাভ করবেন। বিয়ের কথা এগোলেও তা স্থগিত রাখা উচিত হবে। সঠিক সিদ্ধান্ত নিতে উদাসীনতা বাড়বে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। অস্ত্রাঘাত বা পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০