• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০৫:৫০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা

১৬ জুলাই ২০২৬ রাত ০৮:০৮:২৭

পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি: জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তে অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৬ তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ।

জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুষ্প অর্পণ করেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামাতের আমীর তাফাজ্জল হোসেন ফরিদ, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জুলাই কে ভুলে গেলে হবে না জুলাই কে ধারণ করতে হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের খোঁজখবর নিতে হবে। জুলাই শহীদদেরও শহীদ পরিবারের যথাযথ মর্যাদা দিতে হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
১৬ জুলাই ২০২৬ রাত ০৮:৫৩:২৯




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২
১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৩





Follow Us