• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৪৫:৩৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)

১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩

আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
প্রতীকি ছবি

অনলাইন ডেস্ক: আজ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। চাঁদ মকর রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে, আজ ভোর ৪টা ১৯ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। এরপর শুরু হবে অষ্টমী তিথি। পাশাপাশি আজ গণ্ড ও বৃদ্ধি যোগের প্রভাব থাকবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকাদের আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন।

মেষ: 
স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা প্রয়োজন। অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় মুনাফা বাড়বে। কর্মক্ষেত্রে বাগ্‌বিতণ্ডা এড়িয়ে চলুন। মূল্যবান নথি হারানো বা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানসংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন।

বৃষ: 
ভারী ও গুরুপাক খাবার খাওয়ার কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে পরে অনুতপ্ত হতে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তনের ফলে সুস্থতা ফিরতে পারে। ব্যবসায় প্রত্যাশিত মুনাফা নাও আসতে পারে। সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ

মিথুন: 
আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণে বাধা আসতে পারে। বেড়ানোর পরিকল্পনা বাতিল হতে পারে কিংবা ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে পারেন। জমানো অর্থ খরচ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সুনাম ও পরিচিতি বাড়বে। দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে।

কর্কট: 
আজ কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন। বিশেষ করে কটু সত্য কথা বলা থেকে বিরত থাকাই ভালো। বিয়ের সম্বন্ধ আসতে পারে। প্রস্রাবসংক্রান্ত সমস্যা, সর্দি-কাশি ও টনসিলের সমস্যায় ভোগান্তি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে।

সিংহ: 
সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। বন্ধুর সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)

কন্যা: 
নতুন কর্মপ্রার্থীদের জন্য আয়ের সুযোগ তৈরি হতে পারে। ভাই-বোনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে। পড়াশোনায় অমনোযোগ বাড়তে পারে। নিজের স্বাস্থ্য নিয়েও চিন্তা হতে পারে।

তুলা: 
নতুন চাকরির সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়তে পারেন। বন্ধুর কাছ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। নিকটাত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন।

বৃশ্চিক: 
নিজের সরলতার সুযোগ নিয়ে কেউ প্রতারণা করতে পারে। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। শারীরিক অসুস্থতার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন

আজকের রাশিফল (১৪ নভেম্বর ২০২৬)

ধনু: 
সংক্রামক রোগের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে। শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভ হতে পারে। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। জমি-বাড়ি নিয়ে শরিকদের মধ্যে চলমান বিরোধ মিটে যেতে পারে। বয়স্ক ব্যক্তিদের চিকিৎসার খরচ বাড়তে পারে।

মকর: 
আজ আইনি জটিলতা এড়িয়ে চলুন। ব্যবসায় আর্থিক বাধা আসতে পারে। বিলাসিতার কারণে অর্থ ব্যয় বাড়বে। সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে।

কুম্ভ: 
ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। ঝামেলা ও আইনি জটিলতা থেকে দূরে থাকুন। শরীরের নিম্নাংশে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।

আরও পড়ুন

আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস

মীন: 
কর্মক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো প্রভাবশালী ব্যক্তির স্নেহভাজন হতে পারেন। বন্ধুর মাধ্যমে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ কোনো ব্যক্তির ওপর নির্ভরশীলতা বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। নতুন ব্যবসা শুরু করলে লাভের সম্ভাবনা রয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩