• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২০:৫৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফেনী জেলা কমিটি অনুমোদন

২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৩:০১

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফেনী জেলা কমিটি অনুমোদন

ফেনী প্রতিনিধি: সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’-এর ফেনী জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন আকন্দ এ কমিটির অনুমোদন দিয়েছেন।

অ্যাডভোকেট শৈবাল দত্তকে সভাপতি ও ওমর ফারুক নয়নকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফেনী জেলা কমিটি হস্তান্তর করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি।

আরও পড়ুন

হাম প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম), সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন এবিএম সুলতান আহমেদ প্রমুখ।

২ সেপ্টেম্বর শনিবার ফেনীর এক রেস্টুরেন্টে এ তথ্য জানান নবগঠিত ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শহিদুল আলম, সাংবাদিক আফতাব হোসেন মমিন, খালেদ মোহাম্মদ আলী রাসেল, অ্যাডভোকেট পিয়াস মজুমদার, অ্যাডভোকেট হাবিবুল আলম জুয়েল, খুরশিদ আলম, ইলিয়াছ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, মো: আলাউদ্দিন, দিদার পাটোয়ারী, জাহিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে উৎপল বিশ্বাস প্রমুখ।  

আরও পড়ুন

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানব সেবার লক্ষে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ গঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬