• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১২:৪২:০৬ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়-গোড় উদ্ধার

৪ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৬:৩১

কাপ্তাইয়ে মাটিতে পুঁতে রাখা হাতির হাড়-গোড় উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনি পাড়া নামক স্থানের মাটির নিচ থেকে পুঁতে রাখা হাতির মরদেহের হাড়-গোড় উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

৩ মার্চ রোববার কিকেল ৫ টায় বন বিভাগের সদস্যরা ওই স্থানে গিয়ে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ওই স্থানে গিয়ে মাটি খনন করে তল্লাসী করা হয়। সেখানে হাতির মরদেহের হাঁড়সহ কয়েকটি অংশ খুঁজে পাওয়া।

Ad

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি হাতিটি হত্যা করে মাংস ভক্ষণের পর হাড়গুলো সেখানে পুঁতে রেখে গেছে। এ বিষয়ে বন বিভাগ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাতির মরদেহের অংশগুলো ময়না তদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us