• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৭:৩১ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:৩১:৫০

সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে মালেশিয়া সরকার দুই লাখ শ্রমিক নেবে। সেপ্টেম্বর মাস থেকে এ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোবাবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি দুই লাখ শ্রমিকের মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেবে মালয়েশিয়া সরকার।

মীর শাহে আলম বলেন, ‘সৌর বিদ্যুত, রাস্তার বিটুমিনের সঙ্গে রাবারসহ বিভিন্ন খাতে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিধিমালা চূরান্ত হলে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে বলে জানান তিনি।

ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিটের ইরিকশা নিবন্ধনের আওতায় আসবে। ৬ সিটের রিকশা নিবন্ধন পাবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘একেক এলাকায় আলাদা আলাদা রঙের রিকশা থাকবে। সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে।’

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ