ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২২ এপ্রিল বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


আজ দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ স্কাউটস-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তবে সাক্ষাতে আলোচিত নির্দিষ্ট বিষয় বা সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available