• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১৩:২০ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

‎নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩০

‎নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎
২৭ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে বিশ্ব নদী দিবস এবং মার্ক এ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নদী দখল, দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। নদীকে শুধু পানি প্রবাহের মাধ্যম হিসেবে নয়, দেশের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
‎
‎এ্যানি চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের কোনো বিকল্প নেই। নদীকে কেন্দ্র করে টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীকে নিরাপদ ও জীবন্ত রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি জানান।
‎
‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মার্ক এ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড নদী ও জলসম্পদ সংরক্ষণে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের স্বীকৃতি ও সম্মাননা অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে। নদীর প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন বলে তিনি জানান। 
‎
‎নদী রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬। লেখক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সেভ দ্য রিভার মুভমেন্টে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কবির সিদ্দিকী, গবেষণা ক্যাটাগরিতে নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিকতা ক্যাটাগরীতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মো. আল ফাতাহ, সংগঠন ক্যাটাগরীতে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। 
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যাঞ্চেলর অধাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৫৮ জন
২৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১১


হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
হানন্দা নদীতে ডুবে ২ তরুণের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:৪০


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬