• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৩:২৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২০

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে ২৮ নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল।

আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্য নেতারা।

আরও পড়ুন

৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা: তিতুমীর

সমাবেশস্থল পরিদর্শন শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে আসা লোকজন যাতে মঞ্চ থেকে দেওয়া বক্তব্য যথাযথভাবে শুনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি ঢাকা ও বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশস্থল ও সার্বিক আয়োজন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে। এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস

আরও পড়ুন

বাঙ্গরাকে উপজেলা ঘোষণা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
এবার মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২০:১২

মিরপুরে চলন্ত বাসে আগুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
২৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৪:২৩





বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১