• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:২৩ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচল ও সমান অধিকার নিশ্চিতের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৫৬

দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ চলাচল ও সমান অধিকার নিশ্চিতের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
‎
‎১৭ অক্টোবর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে দৃস্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

এসময় ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব।
‎
আরও পড়ুন: ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এ্যানি চৌধুরী আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, সড়ক, গণপরিবহণ ও সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহার্য স্থান প্রতিবন্ধীবান্ধব করা জরুরি।
‎
‎মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল মতিন প্রমুখ।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪