অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের মসজিদসমূহে রুফটপে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এছাড়া কমিটি দেশের মসজিদসমূহের বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, সরকারি খরচে যে সব ব্যক্তি হজ্বে যান সে বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদেরকে মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বদলি করার জন্য সুপারিশ করেছে।
৬ অক্টোবর মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিত অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ্ব ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available