• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:২১:২৮ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:২১:৩৫

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না।

৬ অক্টোবর মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এনটিআরসিএর করা আবেদনের পর এ আদেশ দেন। তবে রিটকারী ৪৬ জন শিক্ষকের স্বার্থ সংরক্ষণে ৪৬টি পদ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সরকার গত ২৫ মার্চ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগসংক্রান্ত একটি সংশোধনী জারি করে। ওই সংশোধনী অনুযায়ী প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য মোট ১৮ বছরের শিক্ষাগত অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়।

এর আগে, ২০২৫ সালের জনবল কাঠামো অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত কার্যকর ছিল।

নতুন অভিজ্ঞতার শর্তকে বৈষম্যমূলক দাবি করে প্রথমে ১২ জন শিক্ষক এবং পরে আরও কয়েকজন যুক্ত হয়ে মোট ৪৬ জন শিক্ষক হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট সরকারের ২৫ মার্চের সংশোধনী বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিটকারী ৪৬ জনের জন্য পদ সংরক্ষণের বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানিতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।    

অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, ২০২৬ সালের ২৯ জানুয়ারির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় প্রধান শিক্ষক পদে শূন্যপদ ছিল ১০ হাজার ২৭৮টি। এছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে তিন হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ ও সুপার পদে ১৫০টি শূন্যপদ ছিল।

সব মিলিয়ে বিজ্ঞপ্তিতে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের কথা উল্লেখ করা হলেও বর্তমানে এ সংখ্যা প্রায় ১৫ হাজারে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে সংরক্ষিত ৪৬টি পদ বাদে বাকি শূন্যপদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা ও পরবর্তী নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নিতে পারবে এনটিআরসিএ।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:২১:৩৫


নতুন ১০ এয়ারবাস কিনছে সরকার, চুক্তি ৭ অক্টোবর
নতুন ১০ এয়ারবাস কিনছে সরকার, চুক্তি ৭ অক্টোবর
৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২১