ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
১৪ অক্টোবর বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষের বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। এতে কর্মস্থলে ফেরা ও জরুরি প্রয়োজনে সৌদি আরবগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে টিকিটের তারিখ পরিবর্তনের বিষয়েও যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available