• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪২:৩২ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:২৯

ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ১৭ নভেম্বর মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর তিনি এ ঘোষণা দেন।

এর আগে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেন আসনটির বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ভোট দেননি। সে সময় বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন ওসমান ফারুক।

আরও পড়ুন

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: প্রধানমন্ত্রী

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।

এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতি ছিলেন তিনি।

আরও পড়ুন

নিরাপত্তা: গাজীপুর শিল্পাঞ্চলে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হন তিনি।

এর আগে, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:২৮

সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৫৫