• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৩৪:৪৭ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ

১৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৪:২০

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

১৩ এপ্রিল সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সাক্ষাৎকালে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Ad

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

টেলিনর গ্রুপের সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, বাংলাদেশে সেবার মান আরও উন্নত করা এবং নতুন প্রজন্মের প্রযুক্তি বিস্তারে (৫জি) টেলিনর আগ্রহী।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২





Follow Us