• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:০০:৪৭ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে: মির্জা ফখরুল

২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৭:৫৭

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে: মির্জা ফখরুল

রংপুর প্রতিনিধি: সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। সেটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৭ জুলাই সোমবার রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকে মন্ত্রী বলেন, বিএনপিকে যারা ফ্যাসিলিট বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন, উনি উনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন। তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। উনারা গণতান্ত্রিক দল কিনা সেটা উনারা নিজেরা বিবেচনা করবেন। সরকারের মাত্র ৪ মাস অতিরিক্ত হয়েছে। এর মধ্যে সরকার কৃষির উন্নয়নের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষির সুদ মাফ করে দিয়েছে এবং কৃষির জন্য ঘোষণা করেছেন।

বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে রংপুর পল্লী মেলা পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে চেক বিতারণ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি পরিবারের মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য আড়াই হাজার করে টাকার কার্ড দেবেন সরকার। ইতিমধ্যে সারা দেশে এই কাজ শুরু হয়েছে এবং এই বছরের শেষের আগে একচল্লিশ লক্ষ পরিবারকে ওই ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, সেই সাথে কৃষক কার্ড মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের প্রহরী, গির্জার পাদরি তারা কোনদিন বেতন পেত না তাদেরকেও ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে।

একই সঙ্গে রংপুর, রাজশাহী দুই বিভাগকে কৃষির কেন্দ্র করতে বড় ছোট বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে বিশেষ পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে মেলার মধ্যে এঞ্চলের মেয়েরা খুব সুন্দর হাতের কাজ করে বিভিন্ন রকম চাদর-কার্পেট, কাঁথার বেডশিট, বেড কাভার এবং বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করতেছে হাতের কাজ দিয়ে। এগুলো প্রচুর দাম বিদেশে। যদি রপ্তানি করতে পারি, কাইন্ড অফ করে দিতে পারি তাহলে বিদেম থেকে অনেক দাম নিয়ে আসতে পারব, সেই সাথে এঞ্চলের বাঘ্যের পরিবর্তন হবে বলেও জানান তিনি।

সব শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগের ফ্যাসিস্ট সরকার ১৫ বছর শাসনে কিছু হয়নাই তাই আমরা কঠিন সময় পার করছি। উন্নয়নের ক্ষেত্রে নিজের কাজ নিজেকে আদায় করতে হবে। আপনারা উদ্যোগ নেন আমরা কাজ করব বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:১৩



জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
২৭ জুলাই ২০২৬ দুপুর ০২:১১:২৮

Follow Us