• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:৪৯ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪৯:৪২

দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: শপথ গ্রহনের পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৩ আগস্ট রোববার বেলা ১১টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যবৃন্দদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭







বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১১:০৮