• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:০২ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

লাইসেন্স না থাকায় লক্ষ্মীপুরে ২ করাতকলকে জরিমানা

২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩৮:৫০

লাইসেন্স না থাকায় লক্ষ্মীপুরে ২ করাতকলকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন ও মান্দারী ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দু’টি করাতকলে (স মিল) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

২৩ আগস্ট রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে যথাযথ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে সদর উপজেলার জকসিন ও চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় এ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর বৈধ কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ব্যবসায়িক নিয়মকানুন সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে লক্ষ্মীপুর জেলা বনবিভাগ, বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭







বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১১:০৮