• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪৯:০৯ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুজ্জামান (৬৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৩ আগস্ট শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবিসিংহপুর গ্রামের সুলতানের বাপের নতুন বাড়ির পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুজ্জামান জমিতে গরুর ঘাস কাটছিলেন। এ সময় বৈদ্যুতিক পিলারের সঙ্গে সংযুক্ত একটি তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নুরুজ্জামান পশ্চিম দেবিসিংহপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বৈদ্যুতিক পিলার ও সংযোগে ত্রুটি দেখা দেওয়ার পর বিষয়টি মেরামতের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার জানানো হয়েছিল। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, বৈদ্যুতিক ত্রুটি দ্রুত মেরামত করা হলে এ মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. খায়ের উল্যাহ আজাদ ভূঁইয়া (আজাদ মাস্টার), সেনবাগ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনির আহম্মদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭







বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
বাগেরহাটে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১১:০৮