ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ ও জ্বালানিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী।
২২ জুলাই বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের মধ্যে ‘অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি’ গঠনের লক্ষ্যে সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
আলোচনায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন প্রক্রিয়া, দুই দেশের মধ্যে পরিবহন করিডোর প্রতিষ্ঠা, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available