নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও স্বাধীনতার ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ এপ্রিল শুক্রবার যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা।’

তিনি আরও উল্লেখ করেন, দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তার দাবি, এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
তবে দেশের বিভিন্ন খাতে অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে খাদ্য ঘাটতি কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তরুণদের উদ্যোগী হওয়ার প্রবণতাকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করে তিনি বলেন, অনেক তরুণ এখন নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং কৃষিভিত্তিক খামার করছে, যা দেশের জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
তিনি জেসিআই এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, তরুণদের উন্নয়নে সংগঠনটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
দেশের উন্নয়নে বড় স্বপ্ন দেখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন দেখার প্রসঙ্গ উল্লেখ করেন।
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না, আমাদেরই করতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available