• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৫:৫২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৬:২৪

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানায়, ১ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ, দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:৪৫



দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২০

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০৩