• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫৯:৩৫ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৩ জুলাই ২০২৬ সকাল ০৮:৩০:১৭

একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৩ জুলাই সোমবার জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের তীরে বৃক্ষরোপণ, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us