• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৪৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৪৭

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: বঙ্গভবন

অনলাইন ডেস্ক: গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৪ নভেম্বর দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ক্লান্তি উপেক্ষা করে দাপ্তরিক দায়িত্বে প্রধানমন্ত্রী

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন

বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একইসঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে কিন্ত সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০