• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৫১:৩৪ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:২০:৩৮

প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন।

আরও পড়ুন

আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এ ছাড়া বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, পশুখাদ্য, ভেটেরিনারি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রদর্শনীর পাশাপাশি রয়েছে ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা, র‍্যাম্প শো ও সড়ক র‍্যালিসহ নানা আয়োজন।

আরও পড়ুন

‘কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত ভূমিকা রাখছে’

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, সেমিনার, সচেতনতামূলক প্রচার ও বিভিন্ন প্রদর্শনী।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:০৬