• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:০৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারত থেকে ফেরার জন্য ট্রাভেল পাস পাবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:৪৬

ভারত থেকে ফেরার জন্য ট্রাভেল পাস পাবেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে দুদেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাকালে আঞ্চলিক সংযোগ ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি একটি বড় বাণিজ্যিক হাবে রূপান্তরিত হবে।

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ আঞ্চলিক করিডোরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে এ ধরনের বৃহৎ উদ্যোগ বাস্তবায়নের পূর্বে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হওয়া আবশ্যক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, লিউ হাইশিংয়ের এই সাম্প্রতিক সফরের মাধ্যমে আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আরও নিবিড়, গভীর ও গতিশীল হবে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ