• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:২০ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫০:১০

গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলন শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৯ আগস্ট শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নিয়োগপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে আমরা গুম-খুন শিকার এবং জুলাই অভ্যুত্থানের ৭৪ জনকে চাকুরি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন।

চাকরিতে নিয়োগপ্রাপ্তরা হলেন— গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তি হীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম প্রমুখের প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নেয়।

নিয়োগ পাওয়া জুলাই অভ্যুত্থান ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এই নিয়োগপত্র প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবি জানান।

ইশফাক আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের যেভাবে আঘাত করেছে, তার বিপরীতে বিএনপি শত প্রতিকূলতার মধ্যে আমাদের আগলে রেখেছে। বিগত ইদগুলোতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী উপহার পাঠাতেন। চাকরি দেওয়ায় বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে গুম খুনের শিকার আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২০:১৬

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৫:০০