• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৪৭:০০ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৩:৪০

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৯ আগস্ট শনিবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দেন।

তিনি দরিদ্র ও সমাজে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি সহযোগিতা সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন। একই সঙ্গে প্রত্যেক নেতাকর্মীকে জনসাধারণের সঙ্গে সহনশীল আচরণ করারও আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া, দেশের সর্ববৃহৎ দল বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো একা চলার বা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার পক্ষে তারা কাজ করে যাচ্ছে।

সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা গোপনে সংগঠিত হয়ে বিভিন্নভাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সব গণতান্ত্রিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাট চালিয়েছে, তাদের প্রত্যেককে প্রচলিত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটÑএই চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে একের পর এক মতবিনিময় সভা করে যাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২০:১৬

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৯ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৫:০০