• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:১৪

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।

তিনি বলেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি জানেন না। এই পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার সিন্ধান্ত নিয়েছে সরকার।

২৮ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।

আরও পড়ুন

প্যারিসে খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
এটিভি/ এম এই্চ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৮


পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আটক
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:২১



ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬