• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২০:৩৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান

১০ জুন ২০২৬ সকাল ১১:৫৬:৫২

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষার নতুন উদ্যোগ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেবে।

১০ জুন বুধবার ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের নয়টি মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমানবাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সদস্য রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৩ হাজার ৯০৫ জন নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২৯৪ জন নারী সদস্য বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে। তার মতে, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তিরক্ষায় একটি স্বীকৃত ও আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শান্তিরক্ষীরা উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে।

জাতিসংঘের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ আরও বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ কাজ করছে বলেও জানান সেনাপ্রধান।

সূত্র: সময় টিভি
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫



Follow Us