• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০৪:২৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০ জুন ২০২৬ দুপুর ১২:২৪:০৭

ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১০ জুন বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় যে কোনো প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা দ্রুত সরবরাহ করা হবে। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে প্রয়োজন জানালে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যাতে কোনো ধরনের অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫



Follow Us