অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২১ সেপ্টেম্বর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে প্রতি মাসে সরকারকে কেবল জ্বালানি খাতেই প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারে এই সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।
ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল অংকের বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ দাঁড়াত প্রায় ৪০ হাজার কোটি টাকা। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।
তিনি জানান, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার্থেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available