• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫৪:২৪ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগের সঙ্গে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩২

আওয়ামী লীগের সঙ্গে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে।

৬ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।  

সরকার চাঁদাবাজদের কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না। দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, সরকার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। তিনি এটাও স্বীকার করেন, জনপ্রত্যাশা পূরণ না হলে সরকারের ওপর মানুষের সমর্থন কমবে।

রাজধানীর হোটেল ইন্টরকন্টিনেন্টালে বেঅফ বেঙ্গলের সেমিনারে রিকনসিলেশন ছাড়া সমাজ বিভক্ত থাকবে এমন প্রসঙ্গের আলোচনা হয়। তথ্য উপদেষ্টা এমন জানান, আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের দরকার ছিল। কিন্তু সেই পরিবেশ তৈরি হয়নি। শেখ হাসিনা এখনো হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের ব্যাপারে কেউ আগ্রহী হলে তাদের এ ব্যাপারে আলোচনা করা উচিত।

জ্বালানি তেলের এলপিজির দাম বাড়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডারসহ জ্বালানির বাড়িয়েছে। এতে জনসমর্থন কমার আশঙ্কা রয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে সরকার। বাজারে শুধু অভিযান চালিয়ে স্বস্তি ফেরানো সম্ভব নয়।

তিনি বলেন, চাঁদাবাজি বা দখলদারির অভিযোগে কোনো ছাড় দিচ্ছে না সরকার। মিরপুরের ঘটনা তার প্রমাণ।

উপদেষ্টা বলেন, তিস্তার পরিকল্পনায় দেশের স্বার্থ দেখেই সিদ্ধান্ত হবে এবং জনস্বার্থেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংবাদিকদের মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:২১:৩৫