• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৮:৩৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল-মার্কেট

২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৮:৪১

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল-মার্কেট
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ ২২ অক্টোবর শেষ হয়েছে। ফলে আজ ২৩ অক্টোবর শুক্রবার থেকে আগের স্বাভাবিক নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এ কারণে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় ২ ঘণ্টা কমছে।

চলতি বছর জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার জন্য কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি প্রদান করা হয়। পরে জুনে সময়সীমা নির্ধারণ করা হয় রাত ৯টা পর্যন্ত। পরবর্তীতে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে আরও এক ঘণ্টা সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হয়। ওই সময় বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

সবশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দোকাটপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ার কারণে আজ (২৩ অক্টোবর) থেকে আবার আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২




৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১৯:৪১


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫